সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা

শহীদুল ইসলাম, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টারদিকে কক্সবাজারের উখিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি সন্জুর মোর্শেদ জানান, রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১২৬, তারিখ-৩০/০৯/২০২১ইং।

এদিকে নিহত মুহিবুল্লাহর মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মুহিবুল্লাহকে দাফন করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪-এপিবিএন এর অধিনায়ক মো: নাঈমুল হক জানিয়েছেন, বিকেলে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ শান্তিপূর্ণ ভাবে নামাজে জানাযা দাফন সম্পন্ন হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। এখনো ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি তাদের সংগঠনের  কোন্দল থেকে হতে পারে।

‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION