সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার স্বপ্ন নিয়ে খেলবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। পাঁচ দেশের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালেতে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। দেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের বাংলাদেশের হয়ে এটাই হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট। বারবার ব্যর্থতায় জেমি ডেকে সরিয়ে বসুন্ধরা কিংসকে প্রিমিয়ার লিগ জেতানো এই সফল কোচের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়ার মিশনে।

২৩ জনের দল নিয়ে সাফের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে মালদ্বীপে পা রেখেছে জামাল ভূঁইয়ারা। দক্ষিণ এশীয় প্রতিযোগিতা তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে হতাশার মধ্যে ডুবে আছে বাংলাদেশ। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলে তারা, হেরে যায় ফিলিস্তিন (২-০) ও কিরগিজস্তানের (৪-১) কাছে। টানা সাত ম্যাচ তারা জয়েল দেখা পায়নি। এবার সেই দুর্দশা কাটানোর লক্ষ্য।

২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিল। পরের বছর তারা খেলেছিল আরেকটি ফাইনাল। এরপর দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্সের সূচক ধাপে ধাপে নিচে নামতে থাকে।

শেষ চারটি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স স্রেফ হতাশার। বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই।

তবে টুর্নামেন্ট শুরুর আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জ্বরে আজকের ম্যাচে নেই অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জামাল আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ খেলে আমরা পুরো ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’

বসুন্ধরাকে গত দুটি প্রিমিয়ার লিগ জেতানোর পর এবার জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। ক্লাবের পর এবার আন্তর্জাতিক ফুটবলেও সাফল্যের ব্যাপারে আশাবাদী ব্রুজোন। ৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমাদের দলে যে খেলোয়াড়রা আছে তাদের নিয়েই আমরা আমাদের সামর্থ্য দেখাতে চাই।’

জেমির রক্ষণাত্মক ফুটবল সামলে প্রতি-আক্রমণে যাওয়ার কৌশল থেকে এবার বেরিয়ে আসতে চায় ব্রুজোনের বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলেই মনোযোগ তার। এবার দেখার পালা নতুন কৌশলে সাফের দুর্দশা কতটা কাটাতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION