সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আল আমিনের চমক

খেলাধুলা ডেস্ক:

আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। তার আগে ক্রিকেটারদের কার কেমন ফিটনেস, সেটি দেখে নেওয়া হচ্ছে। রবিবার ফিটনেস পরীক্ষার দ্বিতীয় দিনেও ক্রিকেটাররা ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। দ্বিতীয় দিনে সর্বোচ্চ স্কোর গড়েছেন পেসার আল আমিন হোসেন। এছাড়া মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমানও চমক দেখিয়েছেন।

ফিটনেস পরীক্ষায় ক্রিকেটারদের ১৭.৪ স্কোর করতে হবে। সেখানে আল আমিন ২১.২ তুলে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। শুধ আজই নয়, এখন পর্যন্ত এটিই সেরা!

আল আমিন ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ভালো স্কোর গড়েছেন। মোহাম্মদ আশরাফুল উত্তীর্ণ হয়েছেন ১৮.১ স্কোর পেয়ে।

অসুস্থতা নিয়ে জাতীয় ক্রিকেট লিগের ফিটনেস পরীক্ষা দিয়ে ভালো স্কোর পেয়য়েছেন সাব্বির রহমান। এই ফিটনেস পরীক্ষায় বিসিবি’র বেঁধে দেওয়া ১৭.৪ স্কোরের জায়গায় ১৮.৪ স্কোর তুলেছেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার।

অনেক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হতো বিপ টেস্ট দিয়ে। ইয়ো ইয়ো ও বিপ টেস্টের মূল পার্থক্য বিরতিতে। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। কোনও বিরতি থাকে না। অন্যদিকে ইয়ো ইয়ো টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয়, কিন্তু সেখানে ১০ সেকেন্ডের বিশ্রাম থাকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ অনেক দেশই ফিটনেস দেখতে এই আধুনিক টেস্ট ব্যবহার করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION