মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহাকাশে শুটিং, প্রাণে বাঁচলেন নায়ক-নায়িকা

আন্তর্জাতিক ডেস্ক:

মহাকাশে শুটিং, প্রাণে বাঁচলেন নায়ক-নায়িকাজুলিয়া পেরেসলিড, ক্লিম শিপেঙ্কো ও ওলেগ নোভিত্‌স্কি
প্রথমবার মহাকাশে সিনেমার শুটিং করার সাহস দেখিয়েছেন রাশিয়া। কিন্তু মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৮’-র ধাক্কায় হঠাৎ কেঁপে উঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।

এতে নিজের কক্ষপথ থেকে মহাকাশ স্টেশন ৪৫ ডিগ্রি কোণে সরে যেতে বাধ্য হয় রুশ মহাকাশযানটি।
মহাকাশযানে ছিলেন রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিত্‌স্কি। তবে অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেছেন।

গত জুলাইয়ে আরেকটি রুশ মহাকাশযানের অবতরণের সময় এমনভাবেই থরথরিয়ে কেঁপে উঠেছিল মহাকাশ স্টেশন। তারপর মহাকাশ স্টেশনের রুশ অংশে আগুন লেগে ধোঁয়া বেরিয়ে আসার ঘটনাও ঘটে গত সেপ্টেম্বরে।

এ বিষয়ে আমেরিকার হিউস্টনেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশন কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, এবারের ঘটনাটি ঘটেছে ভারতীয় সময়ে শুক্রবার রাত সওয়া ১০টা নাগাদ।

রুশ মহাকাশযানটি নামানো হয়েছিল মহাকাশ স্টেশনে রাশিয়ার যে গবেষণাগারটি রয়েছে, সেই ‘নাওকা মডিউল’-এ। চলচ্চিত্রের শুটিং শেষে অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে নিয়ে মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দিতে তৈরি হচ্ছিল রুশ মহাকাশযান সয়ুজ এমএস-১৮। রোববার পৃথিবীতে ফিরে আসার কথা ওই রুশ মহাকাশযানের।

পৃথিবীতে ফিরে আসার লক্ষ্যে রুশ মহাকাশযানটির থ্রাস্টার ইঞ্জিনগুলো পরীক্ষা করে দেখছিলেন রুশ মাহাকাশচারী প্রযুক্তিবিদরা। তখন থ্রাস্টার ইঞ্জিন চালু করতে গিয়েই বিপত্তি ঘটে। সময় শেষ হয়ে যাওয়ার পরেও বন্ধ করা যায়নি মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলো।

তাদের সজোর ধাক্কায় কেঁপে ওঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেই ধাক্কা নিজের কক্ষপথ থেকে অন্তত ৪৫ ডিগ্রি কোণে সরিয়েও দেয় মহাকাশ স্টেশনকে।

কিন্তু ৪৫ মিনিটের চেষ্টায় রুশ মহাকাশচারী প্রযুক্তিবিদরা মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলো বন্ধ করতে সক্ষম হন। এতে মহাকাশ স্টেশনের দুলুনিও বন্ধ হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION