সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পরীমনির জন্মদিন হবে অন্যরকম

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন আগামী ২৪ অক্টোবর। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। পরী যে থিমে তার জন্মদিনের আয়োজন সাজান, সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড নির্ধারণ করেন। এবারও ফেসবুকে জন্মদিন নিয়ে আগাম বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই বার্তা দিয়েছেন একটি গল্পের ঢঙয়ে।

গল্পটিতে লিখেছেন- ‘এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো। অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তারা কিছু শুনতেই পাননি! যারা সাহায্যের জন্য এলেন, তারা পেটপুরে মজাদার সেই খাবার খেলেন।

বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন- মা, যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়? মেয়েটি উত্তরে বলল- যারা এসেছেন তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তারা কিন্তু খাবার খেতে আসেননি। তারা এসেছেন আমাদের বাড়ির আগুন নেভাতে। এরাই আমাদের আপনজন।’

গল্প শেষে পরীমণি লিখেন, ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’

স্ট্যাটাসটির একদম শেষে হ্যাশট্যাগের লেখা থেকে গল্পটি লেখার কারণ স্পষ্ট হয়েছে। পরী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘২৪ অক্টোবর ফ্যাক্ট’। তাই সহজেই বোঝা যাচ্ছে, নিজের বিপদে যাদের পাশে পেয়েছেন তাদের নিয়েই নিজের বিশেষ দিন উদযাপন করতে চান এই অভিনেত্রী।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION