মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতসহ ১০টি আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের নতুন তালেবান শাসকরা মস্কোতে এক আলোচনায় ১০টি আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাশিয়ার আমন্ত্রণে ভারত, পাকিস্তান, ইরান, চীন সহ ১০টি আঞ্চলিক শক্তি তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত হয়।

ওই বৈঠকে আফগানিস্তানে মানবিক সাহায্যার্থে জাতিসংঘকে ‘দাতা সম্মেলন’ আয়োজন করতে তালেবানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে।

বৈঠকে আরও অংশ নেয়- সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান ও উজবেকিস্তান।

ভারত, চীন, ইরান সহ এই দেশগুলো যৌথভাবে জাতিসংঘকে আফগানিস্তানে মানবিক সহায়তার্থে অবিলম্বে দাতা সম্মেলন আয়োজন করার আহ্বান জানাতে সম্মতি প্রকাশ করেছে। মস্কোতে তালেবানের সঙ্গে বৈঠকে অংশ নেয়া দেশগুলো বলছে, যারা বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে ছিল অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোকে আফগানিস্তানের বোঝা বহন করা উচিত।

যদিও এই বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। কিন্তু কারিগরি ত্রুটির কথা জানিয়ে ওয়াশিংটন বৈঠকে অংশ নেয়নি। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এ ধরনের বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে।

আফগানিস্তানে অস্থিরতা আঞ্চলিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে আশঙ্কা করে রাশিয়া ধারাবাহিকভাবে তালেবান সরকারের সঙ্গে যুক্ত থাকার কথা বলছে। তবে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তালেবানকে এখনই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছেন না।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION