শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনহা হত্যা মামলায় আরও ১৪ জনের স্বাক্ষগ্রহন সম্পন্ন

বিশেষ প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ট দফায় দ্বিতীয় দিনে আরও ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।  এ নিয়ে মোট ৫৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে দশ থেকে দুপুর ২টা পর্যন্ত  কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহন সম্পন্ন হয়।

মঙ্গলবার যাদের সাক্ষ্য নেয়া হয়েছে তারা হলেন- গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা মো: আহসানুল হক, রবি মোবাইল ফোন অপারেটর কর্মকর্তা সৈকত আহ্মেদ শিপলু, সিআইডির রাসায়নিক পরীক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পিংকু পোদ্দা, কনষ্টেবল শওকত হোসেন, এসআই বাবুল মিয়া, রাসেদুল হাসান, মো: হাসেম,  এপিবিএন পুলিশের এসআই মুছা, আবদুল জলিল, আবদুল্লাহ আল হাসান, এএসআই মামুন মিয়া, এসআই নাজমুল হাসান ও সুমন কান্তি।

এর আগে সকাল ৯ টায় ওসি প্রদীপ সহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়। পরে মেজর অবঃ সিনহার মরদেহ থেকে উদ্ধার গুলি ও জব্দ করা বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষগ্রহনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৬ষ্ট দফায় দ্বিতীয় দিনে ১৪ জনের স্বাক্ষগ্রহন সম্পন্ন হয়েছে।

সকালে মামলার ৪৪নং সাক্ষীর মধ্যদিয়ে শুরু হয়ে ৫৭ জনের সাক্ষ্যগ্রহন সম্পন্ন করেন।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION