সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সিনহা হত্যা মামলা: দুই ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাক্ষ্যগ্রহন শুরু 

বিশেষ প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ট দফায় আজ (২৭ অক্টোবর) বুধবার সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। সকাল সাড়ে দশটায় এই মামলার বিচারিক কার্যক্রম  কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়।

এর আগে সকাল সাড়ে  ৯ টায় ওসি প্রদীপ সহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

আজ মেজর অবঃ সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষগ্রহনের মধ্য দিয়ে আজ এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

গতকাল মঙ্গলবার এই মামলায় ১৪ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষী দিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫৭ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, আজ বুধবার  মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৬ষ্ট দফায় তৃতীয় দিন স্বাক্ষগ্রহন শুরু হয়েছে। তিনি জানান, আজ বুধবার সিনহা হত্যা মামলায় স্বাক্ষীর তালিকায় রয়েছে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই দুই জন বিচারক সিনহা হত্যা মামলার ১৫ জন আসামীর মধ্যে ১২ জন আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি গ্রহণ করেন। এ ছাড়াও আজ স্বাক্ষীর তালিকায় রয়েছে পুলিশের এসআই কামাল হোসেন ও কনস্টেবল মোশাররফ। তিনি জানান আজ এই চারজন ছাড়াও আরো দুই জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION