সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

চবিতে ভর্তি পরিক্ষায় প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মাসুদ সরকার নামে একজন ধরা পড়েছেন। ১০ হাজার টাকার চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষায় বসেছিলেন তিনি। মাসুদ গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পরীক্ষাতেও অংশ নিয়েছিলেন।

রবিবার (৩১ অক্টোবর) ডি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলা থেকে তাকে আটক করা হয়। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র। তার বাড়ি গাইবান্ধার ঝিনিয়াবাজার সুন্দরগঞ্জে।

অন্যদিকে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের মানবিক বিভাগের ছাত্র জুলকারনাইন শাহীর পরিবর্তে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন মাসুদ সরকার।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার্থীর ছবির সঙ্গে মাসুদ সরকারের ছবির মিল না পাওয়ায় হলের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে আমরা তাকে আটক করি। এ সময় মাসুদ সরকার প্রক্সির বিষয়টি স্বীকার করে বলেন, তিনি গত ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। ১০ হাজার টাকার চুক্তিতে ভর্তি পরীক্ষায় বদলি হিসেবে অংশ নিয়েছেন তিনি।’

প্রক্টর বলেন, ভ্রাম্যমাণ আদালত তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিলেও আমরা আটক রেখেছি। তার সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অন্য কোনও চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION