মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তালেবানের উপর বিমান হামলা চালানোর হুমকি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক:

কয়েকমাস পরই ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট ঘনিয়ে আসতেই যথারীতি সাম্প্রদায়িক কার্ড খেলতে শুরু করেছে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

ভারতে নির্বাচন আসলে পাকিস্তান আর মুসলিম ইস্যু নিয়ে আসে ধর্মপন্থী বিজেপি। এবার আরেক ধাপ এগিয়ে আফগানিস্তানকে টানলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।

রবিবার সামাজিক প্রতিনিধি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘তালেবান যদি ভারতের দিকে আসে, তাহলে তাদের ওপর বিমান হানার জন্য প্রস্তুত ভারত।’

এই বিজেপি নেতা বলেন, ‘বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আরও অনেক শক্তিশালী হয়েছে ভারত। কোনো দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না।’

তিনি বলেন, ‘তালেবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে। তবে তালেবান জানে, তারা যদি আমাদের দেশের দিকে আসে, তাহলে তাদের ওপর বিমান হানা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ভারত।’

হিন্দুস্তান টাইমস জানায়, সম্মেলনে অখিলেশ যাদবের নয়া জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিকে আক্রমণ শানাতে সেই দলের প্রধান প্রকাশ রাজভারকে তোপ দাগেন যোগী। পারিবারিক রাজনীতি নিয়ে খোঁচা দেওয়ার পাশাপাশি জাতপাতের রাজনীতি অভিযোগও অস্বীকার করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION