মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মার্কিন সামরিক ঘাঁটির খবর অস্বীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন সামরিক ঘাঁটির খবর অস্বীকার পাকিস্তানেরপররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি থাকার খবর অস্বীকার করেছে ইসলামাবাদ। একইসঙ্গে দেশটি বলেছে, অদূর ভবিষ্যতে পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনেরও কোনো পরিকল্পনা নেই।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাত দিয়ে ইসলামাবাদ থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানান। সম্প্রতি পাকিস্তানের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইসলামাবাদ দেশটিতে সেনা ঘাঁটি করতে আমেরিকাকে অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

এ ব্যাপারে ইফতিখার শুক্রবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানে কোনো মার্কিন বিমান ঘাঁটি নেই এবং এরকম ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনাও ইসলামাবাদ বিবেচনা করছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে যেকোনো কল্পনাপ্রসূত খবর প্রচার করা হবে দায়িত্বহীনতার পরিচায়ক। আসিম ইফতিখার দাবি করেন, ২০০১ সাল থেকে পাকস্তিান ও আমেরিকার মধ্যে সামরিক সহযোগিতা থাকলেও নতুন করে দুই দেশের মধ্যে কোনো চুক্তি সই হয়নি।

২০০১ সালে আফগানিস্তান দখলের সময় আমেরিকা ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ জিগির তুলেছিল। সে সময় পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক পারভেজ মুশাররফ আমেরিকাকে ওই যুদ্ধে সহযোগিতা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION