বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

চট্টগ্রামে করোনায় ১জনের মৃত্যু

করোনা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যুবরণ করেছেন ১ জন। তিনি উপজেলার বাসিন্দা। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ হাজার ৬৫৮টি।শুক্রবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন চবি ল্যাবে ২টি, বিআইটিআইডি ল্যাবে ২৫১টি, চমেক ল্যাবে ৭৭টি, শেভরন ল্যাবে ৫৪৮টি, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১৮টি, আরটিআরএল-এ ৪টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৫টি, এপিক হেলথ কেয়ারে ১৮টি, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে।

তবে ২টি অ্যান্টিজেন টেস্ট করে ১ জন এবং ইমপেরিয়াল হাসপাতালে ২৯১টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলার মধ্যে শুধুমাত্র পটিয়ায় ১ জন করোনা আক্রান্ত। শনাক্তের হার শূন্য দশমিক ১২ শতাংশ।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নগরে ৭৪ হাজার ১০ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৮১ জন সহ মোট ১ লাখ ২ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি নগরে ৭২৩ জন এবং উপজেলায় ৬০৩ জন সহ মোট ১ হাজার ৩২৬ জন মৃত্যুবরণ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION