রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্রতিদিন কলা খাওয়ার উপকারিতা কি

লাইফস্টাইল ডেস্ক:

কলা এমন একটি ফল, যেটি সারা বছরই পাওয়া যায়। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফল নিয়মিত খেলে সাধারণ রোগ থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করে।যদি ডায়াবেটিস না থাকে তবে প্রতিদিন একের অধিক কলা খাওয়া দেহের জন্য উপকারী।
শর্করা: কলা শর্করার ভালো উৎস। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কলা খাওয়াতে সতর্ক থাকা প্রয়োজন। বেশিরভাগ সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আর নিয়মিত শরীরচর্চা করলে প্রতিদিন দুটি কলা খাওয়া যেতে পারে।

শক্তি লাভ: কলাতে থাকা কার্বোহাইড্রেইট শক্তি যোগায় এবং তা ধীরে শোষিত হয়। অন্যদিকে মিষ্টি ও চিনি-জাতীয় খাবার থেকে প্রাথমিক শক্তি পাওয়া যায়। কিন্তু তা দ্রুতই শেষ হয়ে যায়।

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে ‘টিপস অ্যান্ড ট্রিক্স ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রতিদিন কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানা যায়।

তা হলো-

রক্তশূন্যতা দূর করে: লৌহের ঘাটতি দেখা দিলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সমস্যা দেখা দেয়। রক্তের লোহিত কণিকা বাড়াতে কলা সহায়তা করে।

পেট পরিষ্কার রাখা: কলা উচ্চ আঁশ সমৃদ্ধ। নিয়মিত কলা খাওয়া পেট পরিষ্কার করতে সহায়তা করে।

পেশিতে টান না পড়া: কখনও কি মাঝরাতে পেশির টানে ঘুম ভেঙেছে? এ সমস্যা সমাধান করতে পারে কলা। কলা উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ যা পেশির টানের সমস্যা দূর করে।

বুক জ্বালাপোড়ার সমস্যা কমায়: কলা পাকস্থলীর অ্যাসিড পরিশোধিত করতে পারে। তাই বুক-জ্বালা পোড়ার সমস্যায় একের অধিক কলা খেলে উপকার পাওয়া যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION