মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু শিগগিরই’

ট্রেন ফাইল ছবি

আন্তর্জািতিক ডেস্ক:
শিগগিরই বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

রবিবার দার্জিলিঙে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সে বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।’

শ্রিংলা দার্জিলিঙে সমাজসেবা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে যান বলে জানায় হিন্দুস্তান টাইমস।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব রেল পরিষেবা শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে হলদিবাড়ি-চিলাহাটি রেল পরিষেবা শুরু হয়ে যাওয়ায় আরও সুবিধা মিলবে।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে শুরু হবে পণ্যবাহী রেল পরিষেবা। তারপর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও শুরু করা হবে।’

শ্রিংলা বলেন, ‘কলকাতা ও ঢাকা এবং কলকাতা ও খুলনার মধ্যে দু’দেশের প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা আছে। ঢাকা এবং শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু হলে প্রচুর পর্যটক আসবেন। চিকিৎসা সংক্রান্ত কারণেও অনেকে আসেন যা এই অঞ্চলের জন্য ভালো হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ১ আগস্ট থেকে চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এই রেললাইনটি বন্ধ ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION