সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভাসানচরের উদ্দেশ্যে ২৫৭ জন রোহিঙ্গা

ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে যাচ্ছে বাস উখিয়া থেকে।

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশ্যে ৭টি বাসে করে আরও ২৫৭ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন। আজ বুধবার দুপুর ১১টার দিকে উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে এসব রোহিঙ্গাদের ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাস। পর্যায়ক্রমে সপ্তম দফায় দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গা ভাসানচরে নিয়ে যেতে প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকে অন্তত দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদেও উখিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদের জমায়েত করা হয়। এটি হচ্ছে সপ্তম দফায় ভাসানচরে যাওয়ার প্রক্রিয়া।

এ বিষয়ে কোন দায়িত্বশীল সংস্থা সাংবাদিকদের কোন ধরণের তথ্য না দিলেও স্থানীয় একাধিক সুত্র জানিয়েছেন, এবার উখিয়াসহ বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যেতে স্বেচ্ছায় রাজি হওয়া দেড় হাজারের বেশি রোহিঙ্গাকে তালিকা অনুযায়ী স্থানান্তর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১১টার দিকে  উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশ্যে ৭টি বাসে করে আরও ২৫৭ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন। এসব রোহিঙ্গাদের দায়িত্বে দুটি আইনশৃংখলা বাহিনীর গাড়ি ও একটি এ্যাম্বুলেন্স রয়েছে। চট্টগ্রামে পৌছেই আগামীকাল চট্টগ্রাম থেকে নৌ-বাহিনীর বিশেষ জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে ‘আরআরআরসি’ কার্যালয় থেকে জানা গেছে, এবারের সপ্তম দফায় ১৮০০ থেকে ২ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের টার্গেট রয়েছে। এর আগে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION