মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মিয়ানমার থেকে ভূমিকম্পের উৎপত্তি, কাঁপলো ভারতও

আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবার ভোরে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায়ও।ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পন অনুভূত হয় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায়। ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিলোমিটার গভীর থেকে ভূ-কম্পন অনুভূত হয় কলকাতা শহর পর্যন্ত। এছাড়া আসাম ও ত্রিপুরাতেও ভূ-কম্পন অনুভূত হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION