সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে এক মাসে মাদক ও অস্ত্রসহ ৯৩ জন আটক 

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গত এক মাসে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক দ্রব্য ও অস্ত্রসহ ৯৩ জনকে আটক করেছে এপিবিএন সদস্যরা।

গত নভেম্বর মাসে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে থেকে ১৫৯টি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৯৩ জনকে আটক, অর্ধ লক্ষাধিক ইয়াবা, নগদ অর্থ, স্বর্ণ ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান,’গেলো মাসে ১৫৯টি অভিযানে ৫৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা, ৪৭ ভরি স্বর্ণ, ৩ লাখ ৬৯ হাজার টাকা, ২ রাউন্ড গুলি, ২৩ টি হাসুয়াসহ বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ পণ্য ও অবৈধ কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৩ জনকে আটক করা হয়েছে। ক্যাম্প অপরাধমুক্ত রাখতে অভিযান চলমান রয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION