সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ভয়েস প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘বিয়েতে মতবিরোধকে’ কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত এবং আট জন আহত হয়েছে; ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান।
নিহত মোহাম্মদ বেলাল (৪০) উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে।
আহতরা হল, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।
আটকরা হল, কনের ভাই হারেসুর রহমান ও চাচাত ভাই আনোয়ার সাদেক।
পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে খালেদা বিবি’র মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করার সম্মতি জানালে মেয়েটির পরিবার রাজী হয়নি। এ নিয়ে গত ৫ দিন আগে খালেদা বিবি প্রেমিকের বাড়ীতে চলে আসে। শনিবার রাতে প্রেমিক মো. ইউনুসের বাড়ীতে তাদের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
” বিয়েতে অসম্মতি থাকায় কনে খালেদার স্বজনরা অনুষ্ঠান আয়োজন নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে শনিবার রাত ১০ টায় অনুষ্ঠানস্থলে বর পক্ষের লোকজনের উপর হামলা চালায় কনের স্বজনরা। এতে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের আহত ৯ জন আহত হয়।  “
এপিবিএন এর অধিনায়ক বলেন, ” আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বেলাল নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। “
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানান পুলিশ সুপার শিহাব কায়সার।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION