সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা ৩ সন্ত্রাসী আটক 

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রাজাপালংয়ের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২টি তাজা কালো রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটকরা হলেন, ৪নং ক্যাম্প, ব্লক-ই/১৫ এর সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), একই ক্যাম্পের ব্লক-ই/১৪ এর মৃত আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ আয়াছ (২২) ও ক্যাম্প ২/ইস্ট, ব্লক-ই এর আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)
এসপি নাইমুল হক জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু সন্ত্রাসী মধুরছড়া ক্যাম্পে অস্ত্র সহ অবস্থান করছে। এ সংবাদে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আয়াছ ও আয়াত উল্লাহকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ট্রিগার এবং ফায়ারিং পিন যুক্ত দেশীয় তৈরি ১টি পুরাতন সচল এলজি, ২টি তাজা কালো রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION