মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘রাই’

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘রাই’। সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি ৪ বাতাসের গতিবেগের শক্তি সঞ্চয় করেছে। ঝড়টি আরো শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকা এবং সংযুক্ত কেন্দ্রীয় অংশে আঘাত হানবে ‘রাই’। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এদিকে ঝড়টি ফিলিপাইন উপকূলে এগিয়ে আসায় আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এরইমধ্যে গতিপথে থাকা অন্তত ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও তীব্র বাতাস শুরু হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন ফ্লাইট। লোকজনকে সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশের বেশিরভাগ অংশে গণ টিকাদান অভিযান শুরু স্থগিত করা হয়েছে।

চলতি বছর ফিলিপাইনে আঘাত হানতে যাওয়া এটি ১৫তম ঝড়, যা সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে দেশটির বায়ুমণ্ডলীয়, ভূ-ভৌতিক এবং জ্যোতির্বিদ্যা পরিষেবা প্রশাসন।

দক্ষিণ-পূর্ব এশীয়ার দেশটি ৭ হাজার ৬শরও বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, বছরে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে, যার ফলে বন্যা এবং ভূমিধস হয়।

সূত্র : রয়টার্স, সিএনএন

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION