মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুর্নীতি ও যৌন অপরাধ থেকে ফেরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:

তরুণদের দুর্নীতি ও যৌন অপরাধ থেকে ফেরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন।রবিবার পাকিস্তানের ন্যাশনাল রেহমাতুল-লিল-আলামিন অথরিটির আয়োজনে এই বৈঠক করেন ইমরান খান। তিনি এই দুই অপরাধের কুফল নিয়ে চিন্তিত বলেও জানান। খবর: ডন

পাকিস্তানের এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বিশ্বাস, ধর্ম ও নৈতিক মূল্যবোধের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে আঘাত হানা হচ্ছে, তা থেকে রক্ষার উপায় খুঁজতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে ইমরান খান বলেন, ‘আমাদের সমাজে যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানি। এর এক শতাংশের খবর পাওয়া যায়।’

ইমরান খান বলেন, ‘যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের লড়াই করতে হবে। দুর্নীতি ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে হবে। সমাজে দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে। কিন্তু হতাশার বিষয় হলো আমাদের নেতারা যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি গ্রহণযোগ্য হয়ে যায়।’

এদিক আলোচনা সভায় বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, মুসলিম দেশগুলোকে এক হয়ে কাজ করতে হবে। আধুনিকায়নের যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে, সেগুলোর মোকাবিলা করতে এই দেশগুলোকে এক হয়ে কাজ করতে হবে।

এ আলোচনায় অংশ নিয়েছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক সাইয়্যেদ হোসেন নাসর। তিনি বলেন, এই সময় তরুণদের জন্য অনিশ্চিত ও বিপজ্জনক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION