মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। একইদিন ভোরে ঢাকায় অবতরণের পর, সকাল ৭ টা ৪৫ মিনিটে বিশেষ বিমানযোগে একটি প্রতিনিধিদলসহ সোলাইমান সয়লু’র কক্সবাজার বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। কক্সবাজার পৌঁছানোর পর ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি তাঁকে অভ্যর্থনা জানাবেন।

এরপর সকাল ৮টা ৪০ মিনিটে প্রতিনিধিদলটি কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করবে। উখিয়ায় পৌঁছে সকাল ১০টায় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শনে যাবেন, যেখানে তিনি বৃক্ষরোপণ সহ নানা কার্যক্রম উদ্বোধনে অংশ নিবেন।

হাসপাতাল পরিদর্শন শেষে ক্যাম্প-১৭ তে রোহিঙ্গার মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সাথে সীমিত মতবিনিময়ে অংশ নিবেন তিনি।

উখিয়া থেকে ফিরে একইদিন দুপুর আড়াইটায় বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী। বিকেলে ঢাকায় পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং রাতেই একদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন তুরস্কের উদ্দেশ্যে। সুত্র: কক্সবাজার জেলা প্রশাসন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION