রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেন্টমার্টিনকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ, ছবি সংগৃহীত।

ভয়েস নিউজ ডেস্ক:

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গ কিমি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়।বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে।

এ ঘোষণার ফলে এখন থেকে দ্বীপটিতে অনিয়ন্ত্রিত জাহাজ ও মোটর বোট চলাচল করতে পারবে না। এছাড়া দ্বীপ সংলগ্ন এলাকায় অতিরিক্ত মাছ ধরা, সাগরে বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফেলা, প্রবাল প্রাচীর ধ্বংস, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত দেশের বৃহত্তম সংরক্ষিত এলাকা এবং দ্বিতীয় সামুদ্রিক সংরক্ষিত এলাকা।এর আগে সেন্টমার্টিন সংলগ্ন ৫৯০ হেক্টর এলাকাকে পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সেন্টমার্টিনকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণার ফলে বিপন্ন পিঙ্ক ডলফিন, হাঙ্গর, রে মাছ, সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক পাখি, প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সামুদ্রিক জীববৈচিত্র্য এবং তাদের আবাসস্থল সংরক্ষণে সহায়তা করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION