সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও ভুমিকা রাখার আহবান

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহায়তা করার জন্য আসিয়ান ও ভিয়েতনামকে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (১২ জানুয়ারি) ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সানের সঙ্গে এক টেলিফোন আলাপে আব্দুল মোমেন এই আহ্বান জানান।নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পরে আব্দুল মোমেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গাদের দুর্দশা এবং বাংলাদেশের উপর সৃষ্ট চাপের বিষয়ে জানান।

এ কে আব্দুল মোমেন আশংকা প্রকাশ করেন যে, মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গারা হতাশ হয়ে পড়ছে এবং তারা উগ্রবাদ, আন্তরাষ্ট্রীয় অপরাধ, মানবপাচার, মাদক চোরাচালান ইত্যাদি কাজে জড়িয়ে পড়ছে।

মিয়ানমারের সঙ্গে ভিয়েতনামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারের উপর প্রভাব খাটানোর অনুরোধ জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION