সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড: ৪ জনের যাবজ্জীবন সাজা

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে হত্যার দায়ে আব্দুল খালেক (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ ও ৪ জনের যাবজ্জীবন সাজা প্রদান করেছে আদালত। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া ৩ জনকে খালাস প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন, মো: কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার।

রাষ্ট্রপক্ষের কৌসুলী অতিরিক্ত পিপি মোজাফ্ফর আহমদ হেলালী কক্সবাজার ভয়েসকে জানান, গত ২০০২ সালের ২৯ জুন কক্সবাজার বাস টার্মিনালস্থ লারপাড়া এলাকায় ক্যাফে হায়দার হোটেলের সামনে একটি গাড়ির চাবি দেয়া-নেয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমির আহমদের ছেলে আক্তার হোসেন (৩৫) কে গুলি করে হত্যা করে পালিয়ে যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আব্দুল খালেক। এই ঘটনায় নিহত আক্তার হোসেনের বড় ভাই আব্বাস উদ্দিন বাদি হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০০৩ সালে মামলার চার্জ গঠন করেন। পরবর্তীতে ওই মামলার সাক্ষ্যগ্রহন, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল খালেককে মৃত্যুদন্ডাদেশ ও মো: কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফারকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া আবদুল জলিল, আশরাফুল সিদ্দিকী ও ওবায়দুল হককে খালাস প্রদান করেন আদালত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION