সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বঙ্গোপসাগরে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

ভয়েস প্রতিবেদক:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকুলে অভিযানন চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে এসব অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। এরই প্রেক্ষিতে ছদ্মবেশে র‌্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এসময় একটি ট্রলার থেকে এসব অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিররুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION