সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামুতে হেডম্যানকে কুপিয়ে হত্যা 

হত্যা,ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, রামু:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডেবা গ্রামের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন ধরে রামুর প্রত্যন্ত অঞ্চল ব্যাঙডেবায় বন রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। বনখেকোদের আক্রমণেই আলী আহমদ হত্যার শিকার হয়েছেন বলে জানান তাঁরা।
এদিকে আলী আহমদের হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হলে জোয়ারিয়ানালায় উদ্বেগ দেখা গেছে। স্থানীয় গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।
রামু থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে অসংখ্য কোপের আঘাত পাওয়া গেছে। আসল ঘটনা উদ্ঘাটন ও আসামিদের ধরতে অভিযান চলছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION