সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যেখানে আফগানিস্তান সেরা

খেলাধুলা ডেস্ক:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। আর এর মধ্য দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের টেবিলে দারুণ উন্নতি হয়েছে তাদের। একলাফে তারা এগিয়েছে সাত ধাপ। আর পেছনে ফেলেছে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে সর্বোচ্চ ৩০ পয়েন্ট সংগ্রহ করে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা। অবশ্য এই সিরিজ শুরুর আগে তাদের অবস্থান ছিল ১২ নম্বরে।

সাত ধাপ উন্নতি করে এ যাত্রায় রশিদ-মুজিবরা পিছনে ফেলেছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে। বর্তমানে ৬ ম্যাচে আফগানিস্তানের সংগ্রহ ৬০ পয়েন্ট।

ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বাংলাদেশ ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। ১৮ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তৃতীয় ও সমান ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চতুর্থ স্থানে।

অস্ট্রেলিয়া আছে ষষ্ঠ স্থানে। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট, তারা রয়েছে সাত নম্বরে। ৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ভারত অবস্থান করছে আটে। আর ৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান আছে নয় নম্বরে।

এ ছাড়া ১০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দশম, ১২ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে একাদশ ও ৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড আছে দ্বাদশ স্থানে।

৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION