রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে বুধবার (২৬ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এ সময় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৪ হাজার ৯১৫ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪৮ জনে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে চার হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে এক হাজার ৬০ জন নগরের এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৫৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন, হেলথকেয়ার ল্যাবে ২১৩ জন মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫ জন এবং বিমানবন্দরে পিসিআর টেস্টে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION