রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র সহ এক রোহিঙ্গা আটক 

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরী অস্ত্রসহ ১ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো কামরান হোসেন আজ শুক্রবার দুপুরে এক প্রেস রিলিজ দিয়ে জানান আজ শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে মোস্তাক (২৭) নামের এক রোহিঙ্গাকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করে ৮ এপিবিএন সদস্যরা। সে ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে।
তিনি জানান, আটক মোস্তাকের বসতঘরে তল্লাশি করে তার বেডের তোষকের উপর বালিশের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ওয়ান শুটার গান যা লম্বায় এক ফুট এক ইঞ্চি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামিকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহম্মদ সনজুর মোরশেদ বলেন,হস্তান্তরকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION