বুধবার, ১৭ Jun ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৯৭ জন

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ।এদিন করোনায় ১ জন মারা গেছেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ২৬৩ জন নগরের ও ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জন।

এর মধ্যে নগরের ৯০ হাজার ২২৫ জন এবং উপজেলার ৩৩ হাজার ৭১৮ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION