সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের আলোচিত মেহেদী হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন দিয়েছে আদালত।অনাদায়ে তাদের প্রত্যেককে নগদ ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

সেখান থেকে ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা ভিকটিমের মা রোজিনা আক্তারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা ফরিদ আহামদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছরার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলা এসটি ৬১৪/১১, জিআর ২৭৯/১০ শুনানি শেষে বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

এ সময় দুই আসামি মোহাম্মদ ফারুক ও শাহেদ উপস্থিত ছিলেন। রায়ের দিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে।

পলাতক থাকা তিন আসামি মিঠু, ওয়াসিম ও সাগর গ্রেপ্তার বা আত্মসমর্পণের তারিখ থেকে তাদের সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন বিচারক।

ভিকটিম মেহেদি হাসান কক্সবাজার শহরের বাহারছরা আরজু ম্যানসনের বাসিন্দা মরহুম মোহাম্মদ সোলাইমান পেশকারের ছেলে।

২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোডে (বন বিভাগের সামনে) হামলার ঘটনায় মারা যান মেহেদি হাসান।

২২ এপ্রিল সদর থানায় মামলা করেন নিহতের পিতা মোহাম্মদ সোলাইমান। মামলায় ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করে আদালত।

সাক্ষ্য, যুক্তিতর্কে অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় পাঁচ আসামির যাবজ্জীবন দেন আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোজাফফর আহমদ হেলালী।

আসামিপক্ষে মোহাম্মদ জাকারিয়া, তৌহিদুল আনোয়ার, আমির হোসেনসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION