মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পুতিন-বাইডেন ফোনালাপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার ফোনালাপ শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ১১টা ৪ মিনিটে এই ফোনালাপ শুরু হয়।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা মোতায়েন অব্যাহত থাকায় সংঘাত এড়াতে এক সপ্তাহের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার ইউক্রেন থেকে মার্কিন সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনের মার্কিন দূতাবাসের বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেনের অনুরোধে সোমবারের বদলে শনিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে পূর্ব ইউরোপের ক্রমবর্ধমান সংকট প্রশমনে এর আগেও কয়েক দফা বাইডেন-পুতিনের মধ্যে আলোচনা হয়েছে। তবে তেমন কোনও ফলাফল এখনও পাওয়া যায়নি।

শুক্রবার ইউক্রেন নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে ‘যেকোনও সময়’ আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। বিমান থেকে বোমা হামলার মধ্যে দিয়ে এই ধ্বংসজ্ঞ অভিযান শুরু হতে পারে। এতে বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে পড়বে।

এর আগে শনিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এসময় তিনি পুতিনকে বলেছেন চলমান উত্তেজনা নিরসনে আন্তরিক সংলাপ যথেষ্ট নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION