মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মার্কিন সাবমেরিন তাড়ানোর দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ জলসীমায় পারমাণবিক চালিত একটি মার্কিন সাবমেরিন অনুপ্রবেশ করেছে বলে দাবি মস্কোর। শনিবার রাশিয়া জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের কুড়িল দ্বীপপুঞ্জের কাছে রুশ জলসীমায় মার্কিন সাবমেরিন শনাক্ত হয়। পরে সতর্ক করে তাড়িয়ে দিলে এলাকায় ছাড়তে বাধ্য হয় সাবমেরিনটি।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কোর স্থানীয় সময় সকাল ১০ টা ৪০ এর দিকে রাশিয়ার জলসীমায় ডুবন্ত থাকা একটি সাবমেরিন শনাক্ত করতে সক্ষম হয় তারা। ওই এলাকায় রাশিয়ার নৌ মহড়া চলছিল। সতর্কবার্তা দিয়ে সাবমেরিনটিকে দ্রুত উপরে আসতে বলা হলে তা উপেক্ষা করে। পরবর্তীতে একাধিক বার সতর্ক সংকেত পাঠানো হয়।

নিজেদের জলসীমা সুরক্ষায় পদক্ষেপের অংশ হিসেবে রুশ সাবমেরিন বিধ্বংসী ফ্রিগেট যুদ্ধজাহাজের মাধ্যমে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলছে মস্কো।

তবে রুশ জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কাইল দাবি করেন, তাদের জলসীমানায় আমাদের কোনও পারমাণবিক চালিত সাবমেরিন প্রবেশের সত্যতা নেই।সূত্র: আরটি, সিবিএস নিউজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION