বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সেই ঘাতক পিকআপ চালক সাইফুল ইসলাম তিনদিনের রিমান্ডে

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় ঘাতক পিকআপের চাপায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় চালক সাইফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৩ফ্রেবুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার সাইফুল ইসলামকে রবিবার দুপুরেআদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব।

গত মঙ্গলবার ভোরে সড়কের পূর্ব পাশে মৃত বাবার উদ্দ্যেশে পূজা দিয়ে বাড়ী ফিরতে একসঙ্গে রাস্তা পার হচ্ছিল ৯ ভাই-বোন। এসময় কক্সবাজারমুখি একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ৫ ভাই নিহত এবং ৩ ভাই-বোন আহত হন। এ ঘটনায় ওই রাতে নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় চালকের বিরুদ্ধে মামলা করেন। দুর্ঘটনায় আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন রক্তিম সুশীল ও হীরা রাণী সুশীল। এদের মধ্যে রক্তিমের অবস্থা এখনো আশংকাজনক। শুক্রবার ধর্মীয় রীতি মতে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION