মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাইডেনের দাবি কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে হামলা করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কয়েক দিনের মধ্যেই এই হামলা চালানো হতে পারে।স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বিবিসি।

একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘রাশিয়া সাজানো হামলা চালিয়ে ইউক্রেনে অভিযানের অজুহাত খুঁজছে-এমনটি বিশ্বাসের কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।’

যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি কোম্পানি মাক্সার স্যাটেলাইটে চিত্র প্রকাশ করে দাবি করেছে, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তারা সীমান্তের ৫০ কিলোমিটারের কাছাকাছি অবস্থান করছে বলেও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বাইডেনের পরপরই হামলার আশঙ্কা নিয়ে একই দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কী অজুহাতে রুশ অভিযান শুরু হতে পারে তা পরিষ্কার না করলেও কিছু সম্ভাব্য কারণ তুলে ধরেন তিনি।

ব্লিনকেন বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে সাজানো সন্ত্রাসী বোমা হামলা, গণকবরের আবিষ্কার, বেসামরিক লোকজনের ওপর সাজানো ড্রোন হামলা এমনকি রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলা’ চালিয়ে অজুহাত তৈরি করতে পারে মস্কো।

তিনি বলেন, ক্রেমলিন এরপর ইউক্রেনে বসবাসকারী রুশ জাতিসত্তার লোকজনকে রক্ষার কথা বলে ‘নাটকীয়ভাবে’ একটি বৈঠক ডাকবে। তারপরই ইউক্রেন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা শুরু করবে; চলবে সাইবার হামলাও।

এদিকে ইউক্রেন ন্যাটোয় যোগ দেবে কি-না সেই প্রশ্নে জবাবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্য পদ তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। এ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

ইউক্রেন প্রেসিডেন্টের এমন ঘোষণায় দৃশ্যত ক্ষুব্ধ হয়েছে রাশিয়া। কারণ, চলমান সংকট সমাধানে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করার পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য ঘোষণা দাবি করে আসছিল মস্কো।

ইউক্রেন সীমান্তের পরিস্থিতির অবনতি ঘটে সেখানে যেকোনো সময় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সাংবাদিকদের তিনি বলেন, যেকোনো মুহূর্তে তথ্য আক্রমণের ক্ষেত্র থেকে এমন পরিণতির দিকে যাওয়ার ঝুঁকি আছে, যা আমাদের সীমান্তের কাছাকাছি যুদ্ধের একটি নতুন আগুন জ্বলে উঠতে পারে।

রাশিয়া জানায়, ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION