মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক যুবকের মৃত্যু

মৃত্যু, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক যুবকের মৃত্যুহয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ওয়েফা মারমা ইউনিয়নের লামারপাড়া এলাকার উসাপু মারমার ছেলে। সে পেশায় একজন রাখাল ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বটতলী সংলগ্ন বৈদ্যপাড়া রাস্তা পারাপারের সময় ৭-৮টি বন্যহাতির মুখোমুখি পড়ে যায় ওয়েফা মারমা। এ সময় পালানোর সময় বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মারমা বলেন, হাতির আক্রমণে আহত হবার খবর পেয়ে স্থানীয়রা ওয়েফা মারমাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে নিহত যুবকের লাশ সৎকারের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, বন্যহাতির আক্রমণে সোনাইছড়িতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION