সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাশিয়া আমাদের পিঠ দেখবে না মুখ দেখবে-ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে। একই সঙ্গে তিনি রুশ নাগরিকদের এই যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানান।মধ্য রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। জেলেনস্কি বলেন, ‘আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টকে ফোন করেছিলাম। ফলাফল: নীরবতা।’

জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে রাশিয়া প্রায় দুই লাখ সেনা এবং হাজার হাজার সাঁজোয়া গাড়ি মোতায়েন রেখেছে। ইউক্রেনের নাগরিকদের পক্ষ থেকে আবেগ তাড়িত আহ্বান জানিয়ে তিনি রুশ নাগরিকদের হামলার বিরোধিতার ডাক দেন। তিনি বলেন, ইউক্রেন নিয়ে মিথ্যা বলা হয়েছে। তিনি বলেন, ‘কে থামাতে পারবে (যুদ্ধ)? এই মানুষেরা আপনাদের মধ্যেই আছে, আমি নিশ্চিত।’

ইউক্রেনের নেতা জানান, তার দেশ রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘তারা (রাশিয়া) যদি হামলা করে, যদি আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন দখল করতে চায়-তাহলে আমরাই আমাদের রক্ষা করবো।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘হামলা চালালে আমাদের মুখই দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।’

সূত্র: বিবিসি/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION