রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মেসিকেও ছাড়ালেন রাফিনিয়া, সামনে শুধু রোনালদো আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত? যারা ২০২৭ সালের হজে যেতে পারবেন না একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন

প্রেমিকার সঙ্গে লাঞ্চ ডেটে হৃতিক

বিনোদন ডেস্ক:

নতুন প্রেমে মজেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। তার এই কথিত প্রেমিকার নাম সাবা আজাদ। কয়েক দিন আগে হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। এ আলোচনায় ভাটা না পড়তেই, ফের সাবার সঙ্গে লাঞ্চ ডেটে দেখা গেলো হৃতিককে।

মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নায়ার অন ফায়ার রেস্তোরাঁ। এতেই হাজির হয়েছিলেন সময়ের চর্চিত যুগল হৃতিক-সাবা। প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়ার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছে। তাতে হৃতিক-সাবাকে দেখা যায়।

এদিন হৃতিক-সাবা দুজনের পরনেই ছিল ক্যাজুয়াল পোশাক। এই প্রেমিক যুগলের পাশাপাশি ওই ছবিতে দেখা যায়, রেস্তোরাঁটির দুই কর্ণধার সারা জেকব নায়ার এবং টোরাল সাংভি-কে। হৃতিককে একরঙা টি-শার্ট ও ট্রাউজার্সে দেখা গেলেও সাবার পরনে ছিল সাদা ট্যাঙ্ক টপ এবং সবুজ রঙের ওয়েস্টেড ট্রাউজার্স।

এই রেস্তোরাঁর দক্ষিণী খাবার খেয়ে হৃতিক-সাবা খুব খুশি; সেকথাও নেটমাধ্যমে জানিয়েছেন তারা। পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সাবা।

সম্প্রতি মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে—বেশ কয়েক মাস ধরে সাবার সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক। আর পুরো বিষয়টি গোপন রেখেছিলেন হৃতিক।

 

গত ৪ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন হৃতিক-সাবা। বের হওয়ার সময় হাতে হাত রাখেন তারা। এই সময় ফটোসাংবাদিকরা তাদের ক্যামেরাবন্দি করতে চাইলে চুল দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন সাবা।

সাবা আজাদ একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। তার পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

এর আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে হৃতিক ও তাকে হাতে হাত রেখে বের হতে দেখা যায়। হঠাৎ এই অভিনেত্রীর সঙ্গে হৃতিককে দেখে বলিপাড়ায় তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়।

জানা গেছে, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃতিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION