সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সামরিক বহর নিয়ে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক গাড়ি বহর। কিয়েভের উত্তরাঞ্চলে ধারণ করা স্যাটেলাইট ছবিতে সোমবার দীর্ঘ এই বহর ধরা পড়েছে। মার্কিন বেসরকারি কোম্পানি মাক্সার এই ছবি ধারণ করেছে।

এর আগে মাক্সার জানায় কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ১৭ মাইল (২৭ কিলোমিটার) দীর্ঘ রুশ সামরিক বহর। পরে কোম্পানিটি জানায় এটি ১৭ নয় ৪০ মাইল দীর্ঘ।

মাক্সার টেকনোলোজিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বেলারুশে অতিরিক্ত পদাতিক বাহিনী এবং ভূমিতে আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন থাকতে দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে এসব সামরিক সরঞ্জাম মোতায়েন রাখা হয়েছে।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION