বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

রোনালদো এখন ‘বিলিয়ন ডলার ক্লাবে’

খেলাধুলা ডেস্ক:

প্রথমবারের মতো ‘বিলিয়ন ডলার ক্লাবে’ নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার তকমা অর্জন করলেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।

দলীয় কোনো খেলার প্রথম তারকা হিসেবেও বিলিয়নার হওয়ার গৌরব অর্জন করেছেন রোনালদো। খেলা চালিয়ে যাওয়া অবস্থায় মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় লেখালেন তিনি। এর আগে গলফ কিংবদন্তি টাইগার উডস এবং বক্সার ফ্লয়েড মেওয়েদার এই মাইলফলক স্পর্শ করেছেন।

গত বছর ট্যাক্স ও ফি বাদে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন, যা নিয়ে তার মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। এই আয় তাকে ফোর্বসের শীর্ষ ১০০ জন ধনী তারকাদের মধ্যে চতুর্থ স্থানে জায়গা করে দিয়েছে। বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আছেন ঠিক এক ধাপ পরেই।

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, ১৭ বছরের ক্যারিয়ারে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। জুভেন্টাসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সালে শেষ হবে। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তার ক্যারিয়ার সেলারি (বেতন) দাঁড়াবে ৭৬৫ মিলিয়ন মার্কিন ডলারে।

ক্রীড়া তারকাদের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রোনালদোর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION