সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খারকিভে রুশ প্যারাট্রুপার নেমে সামরিক হাসপাতালে হামলা করেছে

ভয়েস নিউজ ডেস্ক:

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভে রুশ প্যারাট্রুপার নেমেছে এবং শহরের সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার থেকে শহরটিতে গোলাবর্ষণ বাড়িয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, খারকিভ ও আশেপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে হামলা শুরু হয়েছে। বিবৃতিতে জানানো হয়, রুশ বাহিনী একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। সেখানে লড়াই চলছে।

মূলত রুশ-ভাষীদের শহর খারকিভে স্থানীয় সময় সকাল ছয়টার পরই এই হামলা শুরু হয়।
গত কয়েক দিন ধরে ইউক্রেনে চলা সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে খারকিভ। মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির স্থানীয় সরকারের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। সকাল আটটার দিকে চালানো ওই হামলায় বিশাল বিস্ফোরণে আশেপাশের গাড়ি ও ভবন পুড়ে যায়।

মঙ্গলবার আরও পরের দিকে খারকিভের একটি আবাসিক ভবনে হামলা হয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরে এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দেন।

জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার খারকিভে চালানো হামলায় অন্তত ১৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION