সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউক্রেনকে আরও ড্রোন দিবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ তার দেশকে আরও ড্রোন দেবে তুরস্ক। বুধবার এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওলেক্সি রেজনিকভ বলেন, বিদেশ থেকে স্টিংগার এবং জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তুর্কি ড্রোনের আরেকটি চালান পাবে ইউক্রেন।

রুশ আগ্রাসন প্রতিহত করতে এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে বিদ্যমান সংঘাতে অনেকেই নজর রাখছেন তুর্কি ড্রোনের দিকে। আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল এই ড্রোন।

বায়কার ডিফেন্স নামের একটি তুর্কি প্রতিষ্ঠান তৈরি করে বায়রাখতার টিবি-২ ড্রোন। এটির ব্যাপক চাহিদা আছে। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত অনেকগুলো বায়রাখতার টিবি-২ অস্ত্রবাহী ড্রোন কিনেছে কিয়েভ। ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার এসব ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। এগুলোকে অত্যন্ত কার্যকর বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION