রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে এক শিশু নিহত, ৩শ’ ঝুপড়ী ঘর পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। এতে আগুনে পুড়েগেছে ৩শ’ ঝুপড়ি ঘর।

মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪টারদিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এপিবিএন পুলিশ সহ স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। এঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহতের শিশুর পরিচয় নিশ্চত করা সম্ভব হয়নি। এঘটনায় ৩শ’ ঝুপড়ীঘর আগুনে পুড়েগেছে বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরো দুই টি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরপর তিনবার আগুনের ঘটনা ঘটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION