রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেনে নিন বাটা মাছের ভর্তা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ভর্তা খেতে অসাধারণ। একই রেসিপিতে যেকোনো বড় মাছের ভর্তাও বানিয়ে ফেলতে পারেন। মুখে লেগে থাকা স্বাদের মাছ ভর্তা কীভাবে বানাবেন জেনে নিন।

চারটি বাটা মাছ লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য পানি দিয়ে চুলায় দিয়ে দিন। অল্প আঁচে উল্টেপাল্টে সেদ্ধ করে নিন মাছ। পোড়া দাগ দেখা গেলে নামিয়ে বেছে নিন মাছ।

অল্প আঁচে শুকনা মরিচ ভেজে নিন কয়েকটা। মচমচে করে ভাজবেন। মরিচ ভেঙে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন। আধা কাপ পেঁয়াজ কুচি মেশান। এবার মিশ্রণে সরিষার তেল ও বেছে রাখা মাছ দিয়ে মিশিয়ে নিন সব একসঙ্গে। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION