বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বার্সার ৪ গোল

খেলাধুলা ডেস্ক:

ফেরান তোরেসের জোড়া গোলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখার পথে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে জাভির দল।

সেই সঙ্গে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ৬১ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ওসাসুনা।

বিরতিতে যাওয়ার আগেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। ১৪তম মিনিটে স্পট-কিক থেকে দলকে এগিয়ে দেন তোরেস। গাবি ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি পায় কাতালান জায়ান্টরা।

এর ৭ মিনিট পর ওসমানে দেম্বেলের ডিফেন্স চেরা পাসে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। ৬ মিনিট পর দেম্বেলের আরেকটি অ্যাসিস্টে জাল খুঁজে নেন পিয়েরে-এমেরিক অউবামেয়াং। ৭৫তম মিনিটে বার্সার শেষ গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা রিকি পুইগ।

এই নিয়ে লিগে ষষ্ঠ ম্যাচে পঞ্চম গোল পেলেন অউবামেয়াং। ২১ শতকে বার্সার হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দ্রুত সময়ে পাঁচ গোলের দেখা পেলেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড। ২০০৪ সালে স্যামুয়েল ইতো ও ২০০৯ সালে জ্লাতান ইব্রাহিমোভিচ এই রেকর্ডটি গড়েছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION