শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা ভাইরাস: মোট আক্রান্ত ৬ হাজার ছাড়াল, মৃত বেড়ে ১৫৫

ভয়েস  নিউজ ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন।

মঙ্গলবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নমুনাগুলোর মধ্যে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬ হাজার ৪৬২ জনের করোনা শনাক্ত হলো।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই ঢাকার। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৫ জনে দাঁড়িয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও আটজন করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৩৯ জন করোনা রোগী সুস্থ হয়েছে উঠেছেন। তবে এ সংখ্যার মধ্যে বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ২৪৮ জন আইসোলেশনে আছেন।

সূত্র:দেশরূপান্তর।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION