মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

মালয়েশিয়ায় যাওয়ারপথে সোনাদিয়া দ্বীপে ১৩৫ জন রোহিঙ্গা উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

সমু্দ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মহেশখালী সোনাদিয়া থেকে এসব রোহিঙ্গাকে মহেশখালী থানার পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগীতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়াদ্বীপে জড়ো করছিল বলে জানান পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম সত্যতা নিশ্চত করে জানিয়েছেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করে। এসময় খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে ১৩৫ জন রোহিঙ্গা কে উদ্ধার করে। দালালের সহযোগিতায় তাদের ইঞ্জিন বোটে করে মালেশিয়া যাচ্ছি বলে প্রাথমিক তথ্যে জানাগেছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION