সোমবার, ২২ Jun ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৯ শতাধিক বেসামরিক লোক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে ৯ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে নয় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। খবর সিএনএন।

ইউএন হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)-এর আপডেট অনুসারে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ইউক্রেনে ৯২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

মৃতদের মধ্যে ১১ জন বালক, ২৫ জন বালিকা ও ৩৯ জন শিশু রয়েছে যাদের লৈঙ্গিক পরিচয় জানা যায়নি।

সংস্থার মতে, কমপক্ষে ১ হাজার ৪৯৬ জন বেসামরিক লোক আহত হয়েছে।

ওএইচসিএইচআর বলেছে, অধিকাংশই হতাহত হয়েছে বিস্ফোরক অস্ত্রের মাধ্যমে। যার মধ্যে ভারী কামান, রকেট থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা রয়েছে।

সতর্ক করে বলা হচ্ছে, প্রকৃত পরিসংখ্যান সম্ভবত ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ হতে পারে। কারণে সাম্প্রতিক দিনগুলোতে আক্রমণ তীব্র করা হয়েছে এমন কিছু এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে ও অনেক রিপোর্ট এখনো যাচাই করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর একে একে বড় কয়েকটি শহরের পতন ঘটেছে। বর্তমানে রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ বাহিনী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION