সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে উদ্ধার ১৪৯ রোহিঙ্গা ভাসান চরে হস্তান্তর

ভয়েস প্রতিবেদক:
সমু্দ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে উদ্ধার ১৪৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চরে পাঠিয়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তিনটি বাসে করে ভাসান চরের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার বিকেলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে মহেশখালী থানার পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগীতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন  রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো করছিল বলে জানান পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে কয়েক দিন আগে থেকে এসব রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে একটি বড়ো ইঞ্জিন চালিত বোটে তুলে দালাল চক্র। পরে তাদের গতকাল  সোমবার দুপুরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে দালাল চক্র বোট নিয়ে পালিয়ে যায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম সত্যতা নিশ্চত করে জানিয়েছেন মহেশখালীর সোনাদিয়া দ্বীপ প্রথমে ১৩৫ জন রাতে আরো ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার এ-সব রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসান চরে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি জানান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করে। এসময় খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ  সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে। দালালের সহযোগিতায় তাদের ইঞ্জিন বোটে করে মালেশিয়া যাচ্ছি বলে প্রাথমিক তথ্যে জানাগেছে।
ইতিপূর্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ হাজারেরও অধিক রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তর করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION